"স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী :স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, মেলা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে শনিবার সকাল ১০টার সময় শার্শা উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, মেলা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর - ১, শার্শা আসনের জাতীয় সংসদের এমপি শিল্পপতি শেখ আফিল উদ্দিন ৷
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করে বলেন,
বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ৷ ২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো এবং ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে এই সুপারিশ করেছে জাতিসংঘ। ফলে বাংলাদেশের এখন উন্নয়নশীল দেশের মর্যাদা ভোগ করতে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।
মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচকে বিচার করা হয় একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ধাপে উত্তরণ করবে কি না। উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে অন্তত দুটি সূচক পূরণ করতে হয় একটি দেশকে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তিনটি সূচকের সব কটি পূরণ করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছে। চলতি ২০২১ সালে এক দফা পর্যবেক্ষণের পর ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ।
শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন দপ্তরে ৪৫ টি স্টল পরসা সাজানো হয়৷ প্রধান অতিথিসহ আগত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু উপজেলা ভূমি সহকারী কমিশনার রাসনা শারমিন মিথি, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আইসিটি অফিসার আহসান কবীর, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান ,উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমূখ ৷